দীর্ঘ ১৫ বছরের শিক্ষকতা জীবনে দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছি। ঢাকার শীর্ষস্থানীয় কলেজগুলোর ফার্স্ট বয়, ফার্স্ট গার্লসহ অসংখ্য কৃতী শিক্ষার্থীকে সরাসরি পাঠদান করার সৌভাগ্য হয়েছে। চলতি বছরও ঢাকার পাঁচটি কলেজের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অফলাইনে পড়ানোর সুযোগ পেয়েছি। এই দীর্ঘ পথচলায় গণিতের মৌলিক থিওরি সহজভাবে উপস্থাপন, কার্যকর শর্টকাট টেকনিক শেখানো এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সফলভাবে প্রস্তুত করার ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছি। বর্তমানে মতিঝিল ও সিদ্ধেশ্বরীতে নিজস্ব অফলাইন ব্যাচেও নিয়মিত ক্লাস পরিচালনা করছি। আমি বিশ্বাস করি, গণিত শুধু পরীক্ষায় ভালো ফলের বিষয় নয়, বরং এটি যুক্তি, বিশ্লেষণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি তৈরি করে। সেই বিশ্বাস থেকেই Ensiner এর মাধ্যমে দেশের প্রতিটি শিক্ষার্থীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিয়ে আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বপ্নবান একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
Years of
Happy
Complete
Copyright © 2026 Ensiner Educare LTD. All Rights Reserved.
Developed by ORASKA Industries (Pvt) LTD